
Facebook Page Verify Service – ফেসবুক পেজ ব্লু ভেরিফাইড ব্যাজ সেটআপ
Direct Service Inquiry
এই সার্ভিসটি শুরু করার পূর্বে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।
- যোগাযোগের পর কাজের ধরন ও রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেলিভারি টাইম নির্ধারিত হবে
- কাজের অগ্রগতি সরাসরি WhatsApp অথবা ড্যাশবোর্ডে আপডেট দেওয়া হবে
- ১০০% নিরাপদ ও কনফিডেন্সিয়াল সার্ভিসের নিশ্চয়তা
Description
ফেসবুক বিজনেস পেজ ব্লু ব্যাচ (ভেরিফাই) করার সহজ গাইডলাইন ফেসবুকে নিজের বিজনেস পেজ ভেরিফাই করা বা ব্লু ব্যাচ (Blue Badge) পাওয়ার প্রক্রিয়াটি আসলে দুই ধাপে কাজ করে। অনেকেই মনে করেন শুধু পেজে টাকা দিলেই ভেরিফাইড হয়ে যায়, কিন্তু আসল প্রক্রিয়াটি আরও গভীর। নিচে সহজ ভাষায় পুরোপ্রসেসটি বুঝিয়ে দেওয়া হলো: ১. মূল ভিত্তি: ফেসবুক বিজনেস ম্যানেজার (Meta Business Manager) ফেসবুক পেজ ভেরিফাই করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনার বিজনেস ম্যানেজার ভেরিফাই করা। বিজনেস ম্যানেজার কী? সহজ কথায়, এটি আপনার ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইলের মতোই আপনার ব্যবসার একটি "বিজনেস প্রোফাইলের" মতো। এটি business.facebook.com এ গেলে পাওয়া যায়। অনেকেই একে 'বিজনেস সুইট' (Business Suite) অ্যাপ হিসেবেও চেনেন। কোম্পানি ও প্রোডাক্টের উদাহরণ: উদাহরণস্বরূপ, Apple একটি মূল কোম্পানি। এই অ্যাপলের অধীনে আইফোন (iPhone), ম্যাকবুক (MacBook) বা আইপ্যাডের মতো আলাদা আলাদা প্রোডাক্ট বা ছোট ছোট বিজনেস লাইন থাকে। ঠিক তেমনি, বিজনেস ম্যানেজার হলো আপনার মেইন কোম্পানি (যেমন: Apple), আর এর অধীনে থাকা আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল বা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টগুলো হলো আপনার ছোট ছোট বিজনেস লাইন বা প্রোডাক্ট। ২. প্রথম ধাপ: বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন (এককালীন/On-time) আপনার যেকোনো একটি পেজ (ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ) ভেরিফাই করার আগে ফেসবুকের কাছে প্রমাণ করতে হবে যে আপনার মূল বিজনেসটি বৈধ এবং বিশ্বস্ত। এটি কোনো মাসিক সাবস্ক্রিপশন বা খরচের বিষয় নয়। এটি সম্পূর্ণ অন-টাইম (একবারই করতে হয়) এবং এটি লাইফটাইম বা আজীবনের জন্য ভেরিফাইড থাকে। এর মাধ্যমে ফেসবুক নিশ্চিত হয় যে আপনার ব্যবসাটি বাস্তব এবং বৈধ। ৩. দ্বিতীয় ধাপ: পেজ বা প্রোফাইল ভেরিফিকেশন (মাসিক সাবস্ক্রিপশন) বিজনেস ম্যানেজার ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বিজনেস বা হোয়াটসঅ্যাপ ভেরিফাই করতে পারবেন। এটি হলো মান্থলি সাবস্ক্রিপশন (Monthly Subscription) বা মাসিক নবায়নযোগ্য প্রক্রিয়া। অর্থাৎ, ব্লু ব্যাচ ধরে রাখার জন্য প্রতি মাসে নির্দিষ্ট ফি দিতে হবে। যদি কোনো মাসে পেমেন্ট মিস হয়, তবে ব্লু ব্যাচটি চলে যাবে। তবে পরবর্তীতে আবার পেমেন্ট করলে ব্যাচটি ফিরে আসবে। এর জন্য নতুন করে আর বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে হবে না, কারণ মূল বিজনেস ম্যানেজারটি একবার ভেরিফাই করলেই আজীবন ভেরিফাইড থাকে। ভেরিফাইড বিজনেস ম্যানেজারের অতিরিক্ত সুবিধাসমূহ শুধু ব্লু ব্যাচ পাওয়াই নয়, বিজনেস ম্যানেজার ভেরিফাইড থাকলে একজন ব্যবসায়ী আরও অনেক এক্সক্লুসিভ টেকনিক্যাল সুবিধা পান: দ্রুত পেজ রিকভারি: কোনো কারণে আপনার পেজ হ্যাক হলে বা ভুলবশত পেজের অ্যাক্সেস হারিয়ে ফেললে, ভেরিফাইড বিজনেস ম্যানেজারের মাধ্যমে তা সহজেই উদ্ধার করা যায়। মেটা সাপোর্ট (Meta Support) টিমকে আপনার ভেরিফাইড বিজনেস আইডি জানালে তারা অত্যন্ত দ্রুততার সাথে পেজ রিকভার করে দেয়। অটোমেশন ও WhatsApp API: ব্যবসায়িক পরিধি বাড়াতে যারা উন্নত টেকনিক্যাল সিস্টেম যেমন -WhatsApp Business API ব্যবহার করতে চান বা বিভিন্ন চ্যাটবট ও অ্যাডভান্সড অটোমেশন টুল সেটআপ করতে চান, তাদের জন্য বিজনেস ম্যানেজার ভেরিফাইড থাকা বাধ্যতামূলক। সংক্ষেপে: ফেসবুক পেজ ভেরিফিকেশন মানে শুধু একটা নীল টিক চিহ্ন নয়; এটি আপনার ব্যবসার মূল ভিত্তি বা বিজনেস ম্যানেজারকে ফেসবুকের কাছে রিয়েল ও ট্রাস্টেড প্রমাণ করার একটি সম্পূর্ণ পেশাদার প্রক্রিয়া।
What's Included
- মেটা অফিশিয়াল অথোরাইজড ব্লু চেকমার্ক ভেরিফিকেশন প্রসেস
- সার্চ র্যাঙ্কিংয়ে পেজের সর্বোচ্চ অগ্রাধিকার ও ব্র্যান্ড অথরিটি বৃদ্ধি
- আন্তর্জাতিক কার্ডের ঝামেলা ছাড়া বিকাশ ও নগদ পেমেন্ট
- পেজ সফলভাবে ভেরিফাইড হওয়া পর্যন্ত নির্ভরযোগ্য টেকনিক্যাল গ্যারান্টি